কুমিল্লায় ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

কুমিল্লায় ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে গতকাল রোববার ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩-এর কুমিল্লা অঞ্চলের গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ১২-০ গোলে জিতেছে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিকেলের খেলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ না করায় ওয়াকওভার পেয়ে সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠে যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বেলা ৩টায় গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৫-০ গোলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারায়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে খেলার উদ্বোধন করা হয়
২ / ১২
খেলা শুরুর আগে মাঠে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা
৩ / ১২
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা মাঠে এভাবেই ক্যামেরায় সামনে দাঁড়ান
৪ / ১২
খেলা শুরুর আগমুহূর্তে ব্রিটানিয়া ইউনিভার্সিটির খেলোয়াড়েরা
৫ / ১২
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিনায়কেরা নিজ নিজ দলের পতাকা বিনিময় করছেন
৬ / ১২
টস করছেন রেফারি
৭ / ১২
খেলা শুরুর পর মাঠে বল নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করছেন দুই খেলোয়াড়
৮ / ১২
গোল উদ্‌যাপন করছেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েরা
৯ / ১২
গোল দেওয়ার পর এভাবেই উদ্‌যাপন করে সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক খেলোয়াড়
১০ / ১২
জয়ের পর সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উল্লাস
১১ / ১২
ম্যাচসেরা হিসেবে পুরস্কার নিচ্ছেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় মো. রাকিব
১২ / ১২
বিজয়ী দলের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা