সেবা–সৌন্দর্যে আলোচিত এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
হাসপাতাল বলতে আমাদের চোখে ভেসে ওঠে উপচে পড়া ভিড়, ব্যস্ততা আর ওষুধের কটু গন্ধ। কিন্তু বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঢুকলে সেই চেনা ধারণা একনিমেষে বদলে যায়। চারদিকের পরিচ্ছন্ন পরিবেশ, ছাদজুড়ে ফুল-ফলের সমারোহ আর আন্তরিক সেবা—সব মিলিয়ে সরকারি এই হাসপাতাল এখন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত।
বিনা মূল্যে অস্ত্রোপচারের মাধ্যমে নিরাপদ প্রসব থেকে শুরু করে প্রতিদিন হাজারো রোগীকে মানসম্মত চিকিৎসা দেওয়া হচ্ছে এখানে। রোগীদের মানসিক প্রশান্তি দিতে ছাদবাগানের মতো অনন্য উদ্যোগও নেওয়া হয়েছে। সেবার মান, পরিচ্ছন্নতা ও ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে টানা দুবার সাতটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে এই প্রতিষ্ঠান।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২