বাড়ির পথে ছুটছে মানুষ

ঈদের আগের দিনও গ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ছেন মানুষ। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখী মানুষের ভিড়। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কেউ বাসে, কেউ ট্রেনে, আবার কেউ লঞ্চে করে ছুটছেন গ্রামের পথে। অতিরিক্ত যাত্রীর চাপে অনেককে ট্রেনের দরজায় কিংবা ঝুঁকি নিয়ে ছাদে ভ্রমণ করতেও দেখা গেছে। দূরপাল্লার বাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা পরিবার নিয়ে সড়কের পাশে বসে থাকতে দেখা যায় যাত্রীদের। কেউ শিশুদের কোলে নিয়ে অপেক্ষা করছেন, কেউ আবার ঝুঁকি নিয়েই ট্রাকের ওপরে উঠে গ্রামের পথে রওনা দিচ্ছেন। অনেকে যানজট এড়াতে মোটরসাইকেলে পরিবার নিয়ে গন্তব্যে যাচ্ছেন। দীর্ঘ ভোগান্তি আর যানজটের আশঙ্কা থাকলেও প্রিয়জনদের কাছে ফেরার আনন্দেই স্বস্তি খুঁজছেন যাত্রীরা।

১ / ১২
ঈদে পরিবারের সঙ্গে গ্রামের বাড়ি ফিরতে গাবতলীতে যানবাহনের অপেক্ষায় ঘরমুখী মানুষ।
২ / ১২
বাসের জন্য অপেক্ষা শেষ হচ্ছে না, সড়কের পাশে মোড়ায় বসে আছে শিশু।
Suvra Kanti Das
৩ / ১২
জীবনের ঝুঁকি নিয়েই ট্রাকে উঠে বাড়ির পথে রওনা দিচ্ছেন স্বল্প আয়ের মানুষেরা।
Suvra Kanti Das
৪ / ১২
পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে করে বাড়ির পথ ধরেছেন তিনি।
Suvra Kanti Das
৫ / ১২
বাসের অপেক্ষায় পরিবারের সদস্যদের নিয়ে সড়কের পাশে অবস্থান করেন অনেকে।
Suvra Kanti Das
৬ / ১২
ঝুঁকি নিয়ে ট্রাকে উঠে গ্রামের পথে ছুটছেন যাত্রীরা।
Suvra Kanti Das
৭ / ১২
পরিবারের সঙ্গে ঈদে বাড়ি ফিরছে, পথে মায়ের কোলে উচ্ছ্বসিত শিশু।
৮ / ১২
ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রীতে ঠাসা লঞ্চের ডেক।
৯ / ১২
লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়।
১০ / ১২
মাকে কোলে নিয়ে রেললাইন পার হচ্ছেন এক যুবক।
১১ / ১২
ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছেন যাত্রীরা।
১২ / ১২
অতিরিক্ত যাত্রী নিয়ে ছুটছে ট্রেন।