পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা করা হচ্ছে। প্রতিদিন মাইকিং করে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ব্যক্তিদের আশ্রয়কেন্দ্রে যেতে বলা হচ্ছে। আশপাশের বিদ্যালয়গুলোতে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। কিছু পরিবার আশ্রয়কেন্দ্রে গেলেও অনেকেই এখনো ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে। চট্টগ্রাম নগরের আকবরশাহ এলাকা থেকে গত সোমবার ছবিগুলো তোলা।

১ / ৮
পাহাড়ের পাদদেশে বানানো বসতঘর।
২ / ৮
ঝুঁকি নিয়ে বসবাস করছে মানুষ।
৩ / ৮
আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
৪ / ৮
ঝুঁকি নিয়ে চলাচল করছে শিশুরাও।
৫ / ৮
ঘুরে ঘুরে সবখানেই মাইকিং করা হচ্ছে।
৬ / ৮
যেকোনো সময় ধসে পড়তে পারে পাহাড়টি।
৭ / ৮
আশ্রয়কেন্দ্রে এসেছেন নারী ও শিশুরা।
৮ / ৮
১০০ বছর বয়সী আনোয়ারা খাতুন আশ্রয়কেন্দ্রে এসেছেন।