অবরোধের তৃতীয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির শেষ দিন আজ বৃহস্পতিবার। দেশে বিভিন্ন স্থানে আজও পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। অবরোধের পক্ষে-বিপক্ষে মানববন্ধন, মিছিল ও সমাবেশ হয়েছে। সড়ক, মহাসড়কসহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি দেখা গেছে। অবরোধের তৃতীয় দিনের নানা চিত্র নিয়ে ছবির গল্প।

১ / ১১
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান
ছবি: দীপু মালাকার
২ / ১১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রায়ট কার নিয়ে বিজিবির টহল
ছবি: দীপু মালাকার
৩ / ১১
রাজধানীর মাতুয়াইল এলাকার প্রধান সড়কে কিছু যানবাহন চলছে
ছবি: দীপু মালাকার
৪ / ১১
অবরোধের সমর্থনে রাজধানীর আরামবাগ এলাকায় গণফোরামের মানববন্ধন
ছবি: দীপু মালাকার
৫ / ১১
কিশোরগঞ্জের ভৈরবে অবরোধের সমর্থনে সড়কে টায়ার পোড়ানো হচ্ছে
ছবি: সুমন মোল্লা
৬ / ১১
নির্দিষ্ট গন্তব্যের বাসের জন্য অপেক্ষায় ছিলেন যাত্রীরা। সেই বাস আসামাত্র হুড়মুড়িয়ে উঠছেন যাত্রীরা। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায়
ছবি: দিনার মাহমুদ
৭ / ১১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের নলপাথর এলাকায় সকালে একটি কাভার্ড ভ্যানে আগুন দেন অবরোধ-সমর্থকেরা
ছবি: প্রথম আলো
৮ / ১১
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলীবাজার এলাকায় গাছের ডালপালায় আগুন ধরিয়ে সড়ক অবরোধ
ছবি: প্রথম আলো
৯ / ১১
রংপুরে দূরপাল্লার বাস তেমন চলছে না, তবে ট্রেন চলছে। রেলস্টেশনে যাত্রীদের ভিড়
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১১
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নয়াপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টায়ারে আগুন জালিয়ে সড়ক অবরোধ
ছবি: প্রথম আলো
১১ / ১১
অবরোধের সমর্থনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করে বিএনপিপন্থী শিক্ষকদের প্ল্যাটফর্ম জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে
ছবি: আব্দুল্লাহ আল মামুন