দোলের রঙে
আজ দোল উৎসব। রঙের উচ্ছ্বাসে সকাল থেকেই মুখর খুলনার শীতলাবাড়ী মন্দির প্রাঙ্গণ। আবিরে রঙিন হয়ে উঠেছে চারপাশ, ঢোলের তালে আর হাসি-আনন্দে মাতোয়ারা তরুণ-তরুণীরা। একে অপরকে রং মেখে শুভেচ্ছা জানিয়ে তারা উদ্যাপন করছে সম্প্রীতি ও ভালোবাসার এই দিন। বসন্তের মৃদু হাওয়া আর রঙের ছোঁয়ায় মন্দির চত্বর যেন হয়ে উঠেছে মিলনমেলা, ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন দোলের উচ্ছ্বাসে।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০