ছাতিমের সুবাসে ঋতুবদলের বার্তা
প্রকৃতিতে এখনো হেমন্ত আসেনি। হেমন্তের আগমনে আরও প্রায় ১৫ দিন বাকি। শরতের শেষ সময়ে এসে অবশ্য প্রকৃতিতে ঋতুবদলের আভাস মিলতে শুরু করেছে। গাছে গাছে ফুটতে শুরু করেছে ছাতিম ফুল। সাদা ফুলে ভরে উঠছে গাছের ডালপালা। দিনের আলোয় ছাতিম ফুলের সৌন্দর্য চোখে পড়লেও সন্ধ্যার পর এর সুবাস ছড়িয়ে পড়ে শহরের অলিগলিতে। চলতি পথে হঠাৎ নাকে এসে লাগে ছাতিমের মিষ্টি গন্ধ। তখন মনে হয়, হেমন্ত বুঝি আর বেশি দূরে নেই। ছাতিমের সুবাসে শহরের বাতাসে যেন ছড়িয়ে পড়ছে নতুন ঋতুর বার্তা। ছবিগুলো সিলেটের কিনব্রিজ এলাকা থেকে তোলা।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭