খানাখন্দে ভরা সড়কে নিত্য ভোগান্তি

চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ত বিমানবন্দর সড়কের ইপিজেড অংশে চলাচল এখন যেন প্রতিদিনের পরীক্ষা। ছোট–বড় অসংখ্য গর্তে কোথাও জমে আছে বৃষ্টির পানি, কোথাও ময়লা। গর্ত এড়িয়ে চলতে গিয়ে ধীর হয়ে যায় যানবাহনের গতি, তৈরি হয় দীর্ঘ যানজট। ফুটপাতও নিরাপদ নয়। শিশুকে কোলে নিয়ে, মাথায় বোঝা বহন করে কিংবা কর্মস্থলের তাড়ায় মানুষকে পাড়ি দিতে হয় ভাঙাচোরা পথ। নগরের গুরুত্বপূর্ণ এই সড়কের এমন দুর্দশা নিয়েই এই ছবির গল্প।

১ / ১০
মূল সড়ক পেরিয়ে গলিতেও জমে আছে পানি
২ / ১০
দুর্ঘটনা ঠেকাতে কোথাও গর্তে পুঁতে রাখা হয়েছে বাঁশের খুঁটি
৩ / ১০
পানি জমা সড়ক দিয়ে এভাবেই মানুষকে পাড়ি দিতে হয় ভাঙাচোরা পথ
৪ / ১০
এই সড়ক যেন ভোগান্তির আরেক নাম
৫ / ১০
খানাখন্দে ভরা পুরো সড়ক
৬ / ১০
বড় গর্তে পানি জমে ডোবা বা নর্দমার রূপ পেয়েছে
৭ / ১০
রাস্তার কার্পেটিং উঠে যাওয়ায় পাথর দেখা যাচ্ছে
৮ / ১০
ছোট–বড় গর্ত এভাবে কষ্ট করে পার হতে হয়
৯ / ১০
পানির সঙ্গে সঙ্গে জমে আছে ময়লা
১০ / ১০
শিশুকে কোলে নিয়ে পানি জমা, কর্দমাক্ত পিচ্ছিল সড়ক পার হচ্ছেন এই মা