কত রকম কাকতাড়ুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশুপাখির উৎপাত থেকে ফসল বাঁচাতে খেতে কাকতাড়ুয়া রাখেন কৃষকেরা। বাঁশ, বেত ও খড় দিয়ে মানুষের শরীরের আদলে বানানো হয় একেকটি কাকতাড়ুয়া। এরপর পুরোনো পোশাক পরিয়ে নানা ঢঙে সাজিয়ে তা খেতে রাখা হয়। কাকতাড়ুয়ার ছবিগুলো সম্প্রতি সিলেটের বিভিন্ন এলাকা থেকে তোলা।

১ / ৮
হাস্যোজ্জ্বল কাকতাড়ুয়া। মাথায় টুপিও আছে। সিলেট সদরের মানসীনগর এলাকায়
২ / ৮
সাদামাটা কাকতাড়ুয়া। সিলেট সদরের মানসীনগর এলাকায়
৩ / ৮
মলিন পোশাকে এই কাকতাড়ুয়া। দক্ষিণ সুরমার জলকরকান্দিতে
৪ / ৮
লাউখেতের মাঝখানে রাখা হয়েছে কাকতাড়ুয়াটি। পরনে ভারী পোশাক, তবে নেই মাথা। সিলেট সদরের বাইশটিলা এলাকায়
৫ / ৮
খেতের মাঝে রাখা আছে কাকতাড়ুয়াটি। সিলেট সদরের বাইশটিলা এলাকায়
৬ / ৮
কাকতাড়ুয়ার মাথায় ফিঙে পাখি। সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায়
৭ / ৮
প্লাস্টিক দিয়ে সাজানো কাকতাড়ুয়া। সিলেট সদরের নীলগাঁও এলাকায়
৮ / ৮
ধানখেতে হেলে পড়েছে কাকতাড়ুয়া। সিলেটের দক্ষিণ সুরমার রশীদপুর এলাকায়