প্রাচীন আর্মেনীয় গির্জা

পুরান ঢাকার আরমানিটোলার চলতি পথে দেখা যায়, প্রাচীন ইউরোপীয় ধাঁচের একটি ফটক দাঁড়িয়ে আছে। ঠাসাঠাসি করে বেড়ে ওঠা বাড়িঘরের মধ্যে হঠাৎ স্থাপনাটির ফটকে বড় করে লেখা ‘আর্মেনিয়ান চার্চ’ থমকে দেবে যে কাউকেই। আর্মেনীয়রা ব্যবসার উদ্দেশ্যে আঠারো শতকের দিকে ঢাকায় আসতে শুরু করেন। ঢাকার উন্নয়নে আর্মেনীয়দের অবদানের কথা সর্বজনস্বীকৃত। কোম্পানি আমলের শেষ দিকে কমতে থাকে তাঁদের ব্যবসা-বাণিজ্য। এ ধরনের স্থাপনা ছাড়া ঢাকার সঙ্গে আর্মনীয়দের সংযোগ তেমন নেই বলে গবেষকদের মত। গত জানুয়ারিতে ছবিগুলো তুলেছেন সৈয়দ জাকির হোসেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
আর্মেনীয় স্থাপত্যশৈলীর নিদর্শন এই গির্জা।
২ / ১০
গির্জার ভেতরে কারুকার্যখচিত প্রার্থনার স্থান।
৩ / ১০
প্রার্থনায় আসা ভক্তদের বসার জন্য কাঠের তৈরি আসন।
৪ / ১০
গির্জার সামনেই তৈরি করা হয়েছে এক ভাস্কর্য।
৫ / ১০
ভেতর দিয়ে ওপরে ওঠার জন্য তৈরি করা ঘোরানো কাঠের সিঁড়ি।
৬ / ১০
গির্জার উত্তর ও দক্ষিণে রয়েছে লম্বা বারান্দা।
৭ / ১০
গির্জার মূল ঘরে প্রবেশ দরজার ওপর বরাবর আছে ঘণ্টার টাওয়ার।
৮ / ১০
গির্জার ভেতরে পাথরের নকশাখচিত ফলকের দেখা মেলে।
৯ / ১০
ভেতরে লাগানো আর্মেনীয় ভাষার একটি এপিটাফ।
১০ / ১০
গির্জার পুরোনো সমাধিস্থলে সমাহিত হন ক্যাটাচিক আভাতিক থমাস। তাঁর সমাধিস্থলের কাছে স্ত্রীর স্মৃতি হিসেবে স্থাপন করা হয় এই ভাস্কর্য।