নতুন রাষ্ট্রপতির শপথ ও মো. আবদুল হামিদের বিদায়

আজ সোমবার ঢাকায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাসহ গণ্যমান্য ব্যক্তিরা। এদিন বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা গার্ড অব অনার দেন। ফুলেল শুভেচ্ছায় বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বিদায় জানান বঙ্গবভনের কর্মকর্তা–কর্মচারীরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ গ্রহণের জন্য বঙ্গভবনে পৌঁছালে ফুল দিয়ে স্বাগত জানান বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
ছবি: পিআইডি
২ / ১০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবভনে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা উপস্থিত ছিলেন
ছবি: পিআইডি
৩ / ১০
মো. সাহাবুদ্দিনকে ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপস্থিত ছিলেন
ছবি: পিআইডি
৪ / ১০
বঙ্গভবনের দরবার হলে শপথবাক্য পাঠ শেষে নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
ছবি: পিআইডি
৫ / ১০
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা ও আমন্ত্রিত অতিথিরা
ছবি: পিআইডি
৬ / ১০
শপথবাক্য পাঠ শেষে শপথনামায় স্বাক্ষর করেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ উপস্থিত ছিলেন
ছবি: পিআইডি
৭ / ১০
নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: পিআইডি
৮ / ১০
শপথ অনুষ্ঠান শেষে বাঁ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা, নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, তাঁর সহধর্মিণী রাশিদা খানম ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা
ছবি: পিআইডি
৯ / ১০
বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে বঙ্গভবনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট গার্ড অব অনার দেয়
ছবি: পিআইডি
১০ / ১০
বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান বঙ্গবভনের কর্মকর্তা–কর্মচারীরা
ছবি: পিআইডি