ছবিতে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ভাঙচুর, অগ্নিসংযোগ

পদত্যাগ ও দেশ ছাড়ার পর গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন, ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, গণভবন, শেখ হাসিনার বাসভবন সুধাসদনে চালানো হয় ভাঙচুর, অগ্নিসংযোগ। এসব ছবি তুলে এনেছেন প্রথম আলোর আলোকচিত্রীরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৫
শেখ হাসিনার পদত্যাগের খবরে গণভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধ জনতা। এ সময় তাঁদের অনেককে গণভবন থেকে জিনিসপত্র নিয়ে যেতে দেখা যায়। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায়
ছবি: আশরাফুল আলম
২ / ৫
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে
ছবি: কবির হোসেন
৩ / ৫
গণভবনের নামফলক নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি
ছবি: সংগৃহীত
৪ / ৫
গণভবনের একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
আশরাফুল আলম
৫ / ৫
শেখ হাসিনার বাসভবন সুধা সদনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। গতকাল বিকেলে ধানমন্ডিতে
ছবি: প্রদীপ সরকার