কোদালের হাতল বানানোর কারখানা

কোদালের হাতল বানানো হয় কাঠ দিয়ে। স্থানীয় বাসিন্দারা একে ‘আছাড়ি’ বলেন। মেহগনি, গাব ও চাম্বল কাঠ দিয়ে বানানো হাতল বেশি টেকসই হয়। কাঠ কেটে এনে মাপমতো আকার দেওয়া, ঘষামাজা—নানা পর্যায় শেষে একেকটি হাতল হয়। এ জন্য রয়েছে কারখানা। কারখানাগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করেন কারিগরেরা। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কৌরিখারা এলাকার ছবি।

১ / ৮
কোদালের হাতল বানানোর জন্য আনা কাঠ নামিয়ে রাখা হচ্ছে
২ / ৮
কারখানার বাইরে স্তূপ করে রাখা হয়েছে কাঠ
৩ / ৮
যন্ত্রের সহায়তায় মাপমতো কাঠ কেটে নেওয়া হচ্ছে
৪ / ৮
কোদালের হাতল বানানোর কাজে ব্যস্ত একজন কারিগর
৫ / ৮
মাপমতো কেটে রাখা কাঠের টুকরাগুলো কারখানার সামনে রাখা হয়েছে
৬ / ৮
চলছে ঘষামাজা
৭ / ৮
কোদালের হাতল বানানোর পর কারখানায় সাজিয়ে রাখা হয়েছে
৮ / ৮
মসৃণ করে বানানো এসব হাতল কোদালে জুড়ে দেওয়া হবে