রাঙামাটির জল উৎসব

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত ঐতিহাসিক চিংম্রং বৌদ্ধবিহার আজ সেজেছে এক বর্ণিল সাজে। মারমা সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব ‘সাংগ্রাই’ উপলক্ষে আয়োজিত এই ঐতিহ্যবাহী জল উৎসব যেন মৈত্রী ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা। পুরোনো বছরের সব গ্লানি আর অশুভকে পবিত্র জলের ধারায় ধুয়েমুছে নতুন বছরকে আবাহন করার এই আনন্দঘন মুহূর্তগুলো উঠে এসেছে আজকের ছবির গল্পে

১ / ৯
জল নিয়ে উৎসব শুরুর অপেক্ষায় ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত মারমা তরুণীরা
২ / ৯
সাংগ্রাইয়ের টি-শার্ট ও লুঙ্গি পরে জলখেলায় অংশ নিতে প্রস্তুত উদ্যমী একদল তরুণ
৩ / ৯
তরুণীরা জল ছিটানোর অপেক্ষায়, পাশ থেকে একজন পাইপে জল দিচ্ছে
৪ / ৯
চিংম্রং বিহার প্রাঙ্গণে উৎসবের আমেজ উপভোগ করতে আসা লোকজন
৫ / ৯
বাহারি সাজ ও হাতে হলুদ ছাতা—সাংগ্রাইয়ের চিরায়ত স্নিগ্ধতা ফুটে উঠেছে এই তরুণীর রূপে
৬ / ৯
জলের ঝাপটায় চারপাশ সিক্ত; উৎসবের মূল উন্মাদনা যখন তুঙ্গে
৭ / ৯
রঙিন থামি আর হাসিমাখা মুখে জলখেলার রঙিন মৈত্রীতে মগ্ন কিশোরীর দল
৮ / ৯
প্রবল উৎসাহ আর উচ্ছ্বাসে একে অপরকে জলে ভিজিয়ে দেওয়ার এক আনন্দঘন মুহূর্ত
৯ / ৯
ঐতিহ্যবাহী নাচের ছন্দে আর বাদ্যের তালে নতুন বছরকে বরণ করে নেওয়ার দৃশ্য