সারা দেশে আর্জেন্টাইন ভক্তদের উল্লাস-উন্মাদনা

কাতার ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন লিওনেল মেসি! বাংলাদেশে লাখ লাখ আর্জেন্টাইন সমর্থকের স্বপ্ন অবশেষে সত্যি হলো ১৮ ডিসেম্বর রোববার রাতে। ফ্রান্স ও আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ এই ম্যাচ নিয়ে সারা দেশে মেসি ভক্তদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা—যা জয়ের মধ্য দিয়ে উল্লাসে রূপান্তরিত হয়। কারণ বিশ্ব জয়ের চেষ্টায় ৪ আসরে শূন্য হাতে ফিরলেও এবার ঠিকই মেসি ফিরছেন নিজের প্রাপ্যটুকু নিয়ে।

১ / ৮
আর্জেন্টিনার বিজয়ের পর রাত দেড়টায় বগুড়া শহরের সাতমাথায় মেসি ভক্তদের জয়োল্লাস
ছবি: প্রথম আলো
২ / ৮
নারায়ণগঞ্জে মেসি ভক্তদের আনন্দ মিছিল ও আতশবাজি
ছবি প্রথম আলো
৩ / ৮
ফুটবলে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ায় শেরপুরে ভক্ত-সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন
ছবি: দেবাশীষ সাহা রায়
৪ / ৮
যশোর শহরের দড়াটানা মোড়ে ট্রাক ভাঙচুর করেছে আর্জেন্টিনার সমর্থকেরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে
ছবি: মনিরুল ইসলাম
৫ / ৮
চট্টগ্রামের রাউজানে আর্জেন্টিনা ভক্তদের উদ্যোগে বিশাল পর্দায় খেলা দেখতে আসা শত শত মানুষের ভিড়। রোববার রাত সাড়ে ৯ টায় পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে
ছবি: এস এম ইউসুফ উদ্দিন
৬ / ৮
মেসি-এমবাপ্পেদের খেলা দেখতে বড় পর্দার সামনে ফুটবল প্রেমীরা। শেখ কামাল স্টেডিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয়
ছবি : শফিকুল ইসলাম
৭ / ৮
আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর সমর্থকদের উল্লাস। রোববার দিবাগত রাত সোয়া ১২টায় চট্টগ্রামের হালিশহরের বিডিআর মাঠ এলাকায়
ছবি: জুয়েল শীল।
৮ / ৮
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দে উদ্বেল সমর্থকেরা। রোববার দিবাগত রাত ১২টায় চট্টগ্রাম নগরের জামালখানে
ছবি: সৌরভ দাশ