হজ ফ্লাইট শুরু

এ বছরের প্রথম হজ ফ্লাইট শুরু হলো আজ বৃহস্পতিবার ভোর থেকে। সৌদি আরব এবার বাংলাদেশিদের জন্য ১ লাখ ২৭ হাজার হজ ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে। সেখানে এ বছর হজে যেতে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন। আশকোনা হজ ক্যাম্প থেকে শুরু করে হজযাত্রীদের যাত্রা করা পর্যন্ত বিভিন্ন ধাপের চিত্র দিয়ে সাজানো হয়েছে এই ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
হজযাত্রীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশকোনা হজ ক্যাম্পে আসছেন।
২ / ১০
পরিবারের সদস্যসহ ট্রলিতে মালামাল নিয়ে বোর্ডিং পাসের জন্য বিমান বাংলাদেশ এয়ালাইনসের কাউন্টারে যাচ্ছেন এই হজযাত্রী।
৩ / ১০
ইমিগ্রেশনে ঢোকার আগে নিবন্ধনসহ সব কাগজ দেখে নিচ্ছেন হজযাত্রীরা।
৪ / ১০
ইমিগ্রেশনের অপেক্ষায় আশকোনা হজ ক্যাম্পের ইমিগ্রেশন দপ্তরের সামনে।
৫ / ১০
হজযাত্রীদের ব্যাগ স্ক্যান করা হচ্ছে।
৬ / ১০
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাউন্টারের সামনে লাইনে হজযাত্রীরা।
৭ / ১০
কাগজপত্র যাচাই করছেন ইমিগ্রেশন পুলিশের সদস্যরা।
৮ / ১০
হজ ক্যাম্পে ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা।
৯ / ১০
লাইন ধরে হজযাত্রীরা বাসে উঠছেন।
১০ / ১০
হজ ক্যাম্পে থেকে বাসে যাত্রা করছেন বিমানবন্দরের উদ্দেশে।