ঝাঁক বেঁধে বকের ওড়াউড়ি

গ্রামজুড়ে রয়েছে উঁচু উঁচু গাছ, দূর আকাশে ঝাঁক বেঁধে উড়ছে বক পাখি। কখনো গাছের মগডালে বসেছে আর দূর থেকে সবুজের মাঝে সাদা সাদা ছোপ দেখা যাচ্ছে। বক কখনো উড়ছে, আবার কখনো খুনসুটিতে মেতে উঠছে। গ্রামবাংলার চিরাচরিত এই দৃশ্য বগুড়া সদর উপজেলা ভান্ডার পাইকা গ্রামের।

১ / ১১
দূর গ্রামের গাছের ওপর দিয়ে উড়ছে একঝাঁক বক পাখি
২ / ১১
গাছের মগডালে বসেছে বক পাখি
৩ / ১১
সাদা ধবধবে বক পাখির ঝাঁক
৪ / ১১
মেহগনিগাছে এসে বসেছে বক পাখি
৫ / ১১
গাছের ডালে বক পাখির ওড়াউড়ি
৬ / ১১
আমগাছের মাথায় বসেছে বক পাখি
৭ / ১১
ইউক্যালিপটাসগাছে বসেছে ধবধবে বক পাখি
৮ / ১১
সবুজের মাঝে একলা বসেছে বক পাখি
৯ / ১১
ডাকছে একটি বক পাখি
১০ / ১১
গাছের ডালে ডালে বক পাখির ঝাঁক
১১ / ১১
ঝাঁক বেঁধে উড়ছে বক পাখি