জুমার নামাজ ঘিরে জমজমাট এক বাজার

চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদের সামনে জুমার নামাজের সময় প্রতি শুক্রবার বসে অস্থায়ী বাজার। শাকসবজি, ফল থেকে শুরু করে মসলাও পাওয়া যায় এই বাজারে। ভ্যানে পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। এই বাজারের ক্রেতা মূলত নামাজ পড়তে আসা মুসল্লিরা। জুমার নামাজ শেষে অল্প সময়ের মধ্যেই জমে ওঠে কেনাবেচা, আর ঘণ্টাখানেকের মধ্যে গুটিয়ে যায় বাজার। মুসল্লিরা জানান, নামাজ শেষে হাতের কাছেই প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে পাওয়া যাওয়ায় তাঁদের বেশ সুবিধা হয়। আজ শুক্রবার দুপুরে গিয়ে দেখা যায় কেনাবেচায় সরগরম অস্থায়ী এই বাজার।

১ / ১০
চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকায় জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদের সামনে জুমার নামাজের পর ফলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা
২ / ১০
জুমার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে অস্থায়ী এই বাজার
৩ / ১০
ড্রাগন ফল কিনছেন কয়েকজন ক্রেতা
৪ / ১০
ফল, শাকসবজির পাশাপাশি বিভিন্ন ধরনের পাঁপড়ও বিক্রি হয় এই বাজারে
৫ / ১০
জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদের সামনে জুমার নামাজের পর জমে ওঠা অস্থায়ী বাজারে আম দেখছেন এক ক্রেতা
৬ / ১০
শুঁটকি ও নারকেল নিয়ে বসেছেন এক বিক্রেতা
৭ / ১০
জুমার নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে অস্থায়ী এই বাজারে ঢুঁ মারেন অনেকে। তবে বেচাকেনা শেষে ঘণ্টাখানেকের মধ্যে ফাঁকা হয়ে যায় এই বাজার
৮ / ১০
জাম কিনছেন কয়েকজন ক্রেতা
৯ / ১০
লটকন কিনতে ভিড় করেছেন অনেকে
১০ / ১০
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে কাঁঠাল