ফিরিঙ্গি বাজারে কলা বেচাকেনা

চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজারে কলার আড়তে শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে। প্রতিদিন ছয় থেকে সাত ট্রাক কলা দেশের বিভিন্ন জায়গা থেকে এ বাজারে আসে। শ্রমিকেরা ট্রাক থেকে কলা নামান। আড়তে নিয়ে রাখেন। সেখানে বিক্রি হওয়ার পর সেসব কলা আবার নানা যানবাহনে করে বিভিন্ন জায়গায় নেওয়া হয়। কলা নিয়ে শ্রমিকদের এ ব্যস্ততার ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৯
ট্রাকে করে আনা কলা ঝুড়িতে ভরছেন শ্রমিকেরা
২ / ৯
কলার ঝুড়ি মাথায় করে নেওয়া হচ্ছে আড়তে
৩ / ৯
আড়তে এভাবেই কলা সাজিয়ে রাখা হয়েছে
৪ / ৯
আকারভেদে কলা বাছাই করা হচ্ছে আড়তে
৫ / ৯
ভ্যানে করে কলা কিনে নিয়ে যাচ্ছেন খুচরা বিক্রেতারা
৬ / ৯
বিক্রির জন্য আড়তে সাজিয়ে রাখা হচ্ছে কলা
৭ / ৯
খালাসের অপেক্ষায় ট্রাকভরা কলা
৮ / ৯
আড়তে কলা সাজিয়ে রাখতে ব্যস্ত শ্রমিকেরা
৯ / ৯
কলাবোঝাই ট্রাকে এক শ্রমিক