মাচা পদ্ধতিতে লাউ চাষ

সিলেট সদর উপজেলার বিভিন্ন গ্রামে শীতকালীন সবজি চাষ করেন কৃষকেরা। এ তালিকায় আছে লাউ। লাউ চাষ এখন অনেক কৃষকের আয়ের একটি ভালো উৎস। সিলেট সদরের চাতল এলাকায় মাচা পদ্ধতিতে লাউ চাষ করেছেন কৃষকেরা। মাচা পদ্ধতিতে লাউ চাষ নিয়ে ছবির গল্প।

১ / ৯
মাচা পদ্ধতিতে চাষ করা লাউয়ের কড়ায় পড়েছে সূর্যের আলো।
২ / ৯
মাচায় ঝুলছে ছোট-বড় লাউ।
ANIS
৩ / ৯
পুরোনো, শুকিয়ে যাওয়া লাউপাতা ছিঁড়ছেন কৃষক ফয়জুল হক।
ANIS
৪ / ৯
চাতল গ্রামে মাচা পদ্ধতিতে লাউ চাষ চোখে পড়ছে বেশি।
৫ / ৯
লম্বা আকৃতির এই লাউ স্থানীয়ভাবে ‘বাঁশ লাউ’ নামে পরিচিত।
৬ / ৯
লাউখেতে কাজ করার একপর্যায়ে জিরিয়ে নিচ্ছেন কৃষকেরা।
৭ / ৯
বীজ তৈরির জন্য এই লাউ রাখা হয়েছে।
৮ / ৯
খেত থেকে লাউ সংগ্রহ করে এক জায়গায় রাখছেন কৃষক।
৯ / ৯
এসব লাউ বিক্রি হবে সিলেট সদরের টুকের বাজারে।