রংপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিভাগীয় পর্যায়ের মেলা

শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানচর্চায় সম্পৃক্ত করে বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনধর্মী ও প্রযুক্তিবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রংপুর নগরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিভাগীয় পর্যায়ের মেলা। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে থাকছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। বিভাগের ৮ জেলা থেকে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪০টি স্টলে এতে অংশ নিচ্ছে।

১ / ৭
জেলা পরিষদ কমিউনিটি সেন্টারের একটি মিলনায়তনে চলছে উদ্বোধনী অনুষ্ঠান
২ / ৭
সেন্টারের মিলনায়তনে প্যান্ডেল করে স্টল নির্মাণ করা হয়েছে
৩ / ৭
পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের ‘রকেট প্রজেক্ট’ দেখতে দর্শনার্থীদের ভিড়
৪ / ৭
নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রকল্প ‘ইমার্জেন্সি ডেলিভারি সিস্টেম’
৫ / ৭
স্মার্ট সিটি প্রকল্প দেখছেন দর্শনার্থীরা। এটি করেছে কুড়িগ্রামের চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসা
৬ / ৭
সবজির ছাল বা খোসা থেকে নানা কিছু তৈরি করেছে রংপুর জিলা স্কুলের খুদে শিক্ষার্থীরা
৭ / ৭
স্মার্ট স্কুল ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি করেছে দিনাজপুরের সারদেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়