মহা অষ্টমীতে কুমারীপূজা ও দুর্গার আরাধনা

শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী তিথিতে দেশের বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হয়েছে কুমারীপূজা ও দেবী দুর্গার আরাধনা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কুমারী শিশুর মধ্যে দেবীশক্তির প্রকাশকে শ্রদ্ধা জানাতে এ পূজার আয়োজন করা হয়। পূজামণ্ডপে ভক্তদের অঞ্জলি, মন্ত্রোচ্চারণ ও নানা আনুষ্ঠানিকতায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। কোথাও কুমারীকে দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করছেন ভক্তরা, কোথাও চলছে সন্ধিপূজার প্রস্তুতি। মহা অষ্টমীর পূজা ঘিরে ভক্তদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

১ / ৯
রাজধানীর রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে মহা অষ্টমীতে হয় কুমারীপূজা। কুমারীপূজায় আগত ভক্তরা। ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ৯
মহা অষ্টমীতে কুমারীপূজার আনুষ্ঠানিকতায় অংশ নেন ভক্তরা। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ৯
মহা অষ্টমীতে কুমারী শিশুকে দেবী দুর্গার প্রতীক হিসেবে পূজা করা হয়। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ৯
মহা অষ্টমীতে কুমারী পূজায় দেবীশক্তির আরাধনা করেন ভক্তরা, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৯
মহা অষ্টমীর পূজায় কুমারী শিশুর মধ্যে দেবী দুর্গার প্রতিচ্ছবি খুঁজে নেন ভক্তরা। গ্লাক্সো মোড়, খুলনা, ১৯ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ৯
মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় অনুষ্ঠিত হয় কুমারীপূজা। গ্লাক্সো মোড়, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ৯
মহা অষ্টমীর পূজায় কুমারী শিশু। গ্লাক্সো মোড়, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ৯
সন্ধিপূজার জন্য পদ্মফুল সাজিয়ে রাখছেন সেবকেরা। রামকৃষ্ণ মিশন, বরিশাল
ছবি: সাইয়ান
৯ / ৯
মহা অষ্টমীর সকালে অঞ্জলি ও প্রার্থনায় ব্যস্ত ভক্তরা। নবাবগঞ্জ, ঢাকা
ছবি: প্রথম আলো