ঈদযাত্রার আগে লক্কড়ঝক্কড় বাসে নতুন রং

ঈদ সামনে এলেই সড়কে বাড়ে যাত্রীর চাপ। সেই চাপ সামাল দিতে চট্টগ্রামে পুরোনো ও পড়ে থাকা বাসগুলোকে নতুন করে প্রস্তুত করা হচ্ছে। নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকার বিভিন্ন গ্যারেজে চলছে রং, ওয়েল্ডিং আর হালকা মেরামতের কাজ। কোথাও বাসের গায়ে নতুন রং, কোথাও ভাঙা অংশ জোড়া লাগানো—সব মিলিয়ে দিনভর ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। বাহ্যিক চাকচিক্য এনে এসব বাসকে আবারও ঈদযাত্রার সড়কে ফেরানোর প্রস্তুতি চলছে। এ নিয়েই এই ছবির গল্প।

১ / ১০
চট্টগ্রাম নগরের বাস গ্যারেজগুলোতে বেড়েছে পুরোনো বাস মেরামত ও প্রস্তুতির ব্যস্ততা
২ / ১০
যাত্রী আকর্ষণ বাড়াতে বাসে বিভিন্ন নকশা ও ট্যাব বসানোর কাজ করছেন শ্রমিকেরা
৩ / ১০
স্প্রে মেশিন দিয়ে বাসের গায়ে নতুন রং করছেন এই শ্রমিক
৪ / ১০
ভাঙা বা ক্ষতিগ্রস্ত অংশ জোড়া দিতে চলছে ওয়েল্ডিং
৫ / ১০
বাসের বডি মেরামতের জন্য স্টিল শিট কাটছেন তিনি
৬ / ১০
বাহ্যিক চেহারা বদলে দিতে পুরোনো বাসে লাগানো হচ্ছে বিভিন্ন রঙের প্রলেপ
৭ / ১০
ব্যস্ত সময় পার করছেন রংমিস্ত্রিরা
৮ / ১০
কাজের সুবিধার জন্য গ্যারেজের এক পাশে রাখা হয়েছে বাসের সিট
৯ / ১০
ভাঙা অংশ মেরামত চলছে
১০ / ১০
বাসের সিটের বিভিন্ন অংশ মেরামতের কাজে ব্যস্ত শ্রমিক