চিংড়ি, লইট্টা, ছুরি—কী নেই শুঁটকির বাজারে

শীত এলে বেড়ে যায় শুঁটকি উৎপাদন ও বিক্রি। দেশে-বিদেশে চাহিদার বড় একটি অংশ মেটায় চট্টগ্রাম, কক্সবাজার, মহেশখালী, টেকনাফসহ বিভিন্ন এলাকার শুঁটকি। মাঠ থেকে সংগ্রহ করার পর পাইকারি বিক্রেতারা এই শুঁটকি নিয়ে আসেন চাক্তাইয়ের শুঁটকি বাজারে। ভোক্তাদের কাছে এই সুস্বাদু শুঁটকি পৌঁছে দিতে এখানে ভিড় করেন খুচরা বিক্রেতারা। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে এখানে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয় চিংড়ি, লইট্টা, ছুরি, মিশালি, লাক্ষা, পোপাসহ বিভিন্ন মাছের শুঁটকি। মান অনুসারে কেজিতে ২০০ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন দামের শুঁটকি পাওয়া যায় খাতুনগঞ্জের এই শুঁটকি বাজারে–

১ / ১১
দোকানে সাজিয়ে রাখা সামুদ্রিক বিভিন্ন মাছের শুঁটকি
২ / ১১
মিঠা ও লোনাপানির মাছের শুঁটকি রাখা হয়েছে দোকানে
৩ / ১১
দোকানে রাখা শুঁটকি প্রয়োজনে রোদে রাখা হচ্ছে
৪ / ১১
দোকানের সামনে শুঁটকি রোদে শুকানো হচ্ছে
৫ / ১১
দোকানে রাখা সারি সারি ছুরি মাছের শুঁটকি
৬ / ১১
মাটির পাত্রে রাখা শুঁটকি
৭ / ১১
বিক্রয়ের জন্য রাখা ছোট চিংড়ি মাছের শুঁটকি
৮ / ১১
শুঁটকির দোকান
৯ / ১১
দোকানে রাখা বিভিন্ন মাছের শুঁটকি দেখছেন ক্রেতা
১০ / ১১
দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর জন্য রাখা শুঁটকি
১১ / ১১
খাতুনগঞ্জের এই শুঁটকি বাজারে ক্রেতা–বিক্রেতারা