প্রদর্শনীতে ডাকপিয়নের বল্লমের পাশে রাজা-বাদশাহদের গোপন কৌটা

মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা জিপিও বাংলাদেশের ডাকসংক্রান্ত বিভিন্ন সংগ্রহ নিয়ে ‘ফিলাটেলিক’ প্রদর্শনীর আয়োজন করে। সর্বশেষ ১৯৮৪ সালে খুলনা জিপিওতে এ প্রদর্শনী হয়েছিল। ৩৯ বছর পর আবার প্রদর্শনীতে দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ডাক বিভাগের এবং ব্যক্তিগত সংগ্রহ নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। ফিলাটেলিক প্রদর্শনী নিয়ে ছবির গল্প। খুলনা জিপিও থেকে ছবিগুলো তুলেছেন সাদ্দাম হোসেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
ডাক বিভাগের বানানো চাবির রিং
সাদ্দাম হোসেন
২ / ১০
প্রদর্শনী দেখতে আসেন দেশি-বিদেশি দর্শনার্থীরা
সাদ্দাম হোসেন
৩ / ১০
ব্যক্তিগত সংগ্রহ থেকে প্রদর্শন করা হয় ডাকপিয়নের ব্যবহার করা বল্লম, ঘণ্টা, হারিকেন। আবার পোস্ট অফিসের সামনে বসে থাকা টাইপরাইটারের টাইপও মেশিন দেখা যায়
সাদ্দাম হোসেন
৪ / ১০
ডাক বিভাগের বিভিন্ন সময়ের সঞ্চয়পত্র
সাদ্দাম হোসেন
৫ / ১০
রাজা-বাদশাহদের চিঠি, নকশা পাঠানোর গোপন কৌটা, যা ডাকের মাধ্যমে আদান-প্রদান হতো
সাদ্দাম হোসেন
৬ / ১০
বিজয় দিবসে এ আয়োজন ঘিরে এক তরুণী কারও কাছে খামে চিঠি পোস্ট করছেন। হাতে লেখা চিঠির প্রচলন নেই বললেই চলে
সাদ্দাম হোসেন
৭ / ১০
নানা বয়সী দর্শনার্থী ভিড় করেন প্রদর্শনী দেখতে
সাদ্দাম হোসেন
৮ / ১০
১৯৭১ সালের গণহত্যার স্মারক ডাকটিকিট
সাদ্দাম হোসেন
৯ / ১০
ডাক বিভাগের ব্যবহৃত সিলমোহর
সাদ্দাম হোসেন
১০ / ১০
বিভিন্ন সময়ে ডাক বিভাগের তৈরি করা স্মারক খাম
সাদ্দাম হোসেন