বিশৃঙ্খল ঢাকা–মাওয়া–ভাঙ্গা মহাসড়ক

পদ্মা সেতু চালু হওয়ার পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা থেকে ঢাকায় যান চলাচল বেড়েছে। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে গাড়িগুলো ঢাকায় যাতায়াত করে। সেতুর জাজিরা প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এ মহাসড়কে গত কয়েক মাসে ২০টির বেশি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন। চালকদের অসচেতনতা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ফিটনেসবিহীন যানের কারণে এসব দুর্ঘটনা ঘটছে বলে মত সংশ্লিষ্ট ব্যক্তিদের।
মহাসড়কটির বিশৃঙ্খলা নিয়ে এই ছবির গল্প। ছবিগুলো সম্প্রতি তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
দুর্ঘটনায় ভেঙে গেছে সড়ক বিভাজক, সেই ফাঁক গলে ইউটার্ন নিচ্ছেন এক মোটরসাইকেলচালক।
২ / ১০
মহাসড়কের ওপর দাঁড়িয়ে বাসের অপেক্ষায় যাত্রীরা।
৩ / ১০
আইন অমান্য করে, ঝুঁকি নিয়ে হামেশাই চলছে ওভারটেকিং।
৪ / ১০
নিষেধাজ্ঞা–সংবলিত সাইনবোর্ডের কাছ থেকেই গাড়ি ওভারটেক করাচ্ছেন চালক।
৫ / ১০
পদচারী–সেতু থাকা সত্ত্বেও মূল সড়ক দৌড়ে পার হচ্ছেন শিক্ষার্থীরা।
৬ / ১০
হেলমেট ছাড়া বেপরোয়াভাবে গন্তব্যে যাচ্ছেন চালক ও আরোহী।
৭ / ১০
দুর্ঘটনায় ট্রাকের এক পাশ উড়ে গেছে। উদ্ধার করার পর ট্রাকটিকে জব্দ করে রেখেছে পুলিশ। চালতিপাড়া, সিরাজদিখান।
৮ / ১০
দুর্ঘটনাকবলিত দুটি বাস। সাক্ষী হয়ে আছে দুর্ঘটনার।
৯ / ১০
দুর্ঘটনাকবলিত একটি বাসের চালকের আসন।
১০ / ১০
দুর্ঘটনার পর জব্দ করে রাখা গাড়িটির আশপাশে গজিয়েছে ঝোপঝাড়।