চরের ঘাস, নদীর স্রোত আর একপাল গরু

বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকা ঘেঁষে বয়ে গেছে বুখাইনগর নদ। প্রতিদিন সকালে সেই নদের ওপারে জেগে ওঠা চরে গরুর পাল নিয়ে যান স্থানীয় কৃষক ও খামারিরা। সারা দিন চরে গরুগুলো ঘাস খাওয়ার পর বিকেলে শুরু হয় ঘরে ফেরার পালা। তখন গরুগুলোকে নদের স্রোত ঠেলে সাঁতরে ওপারে ফিরতে হয়। আর নৌকায় চড়ে সেগুলোকে পথ দেখিয়ে আনেন মালিকেরা। নদী, চর আর জীবনসংগ্রামের এই চিত্র ধরা পড়েছে ছবিতে।

১ / ১০
সারা দিন চরে ঘাস খাওয়ার পর ঘরে ফেরার প্রস্তুতি। নদের পানিতে নামানোর আগে গরুর পালটিকে নিয়ন্ত্রণে আনছেন মালিকেরা
২ / ১০
মালিকের সংকেত পেয়ে তীরের সবুজ ছেড়ে একে একে বুখাইনগর নদের পানিতে নামছে গরুগুলো
৩ / ১০
মালিকের নৌকার পাশ ঘেঁষে সাঁতরে নদী পার হচ্ছে গরুর দল
৪ / ১০
নদীর স্রোত পেরিয়ে তীরের দিকে সাঁতরে চলেছে গরুর পাল
৫ / ১০
দীর্ঘ জলপথ পাড়ি দিয়ে ধীরে ধীরে তীরের কাছাকাছি পৌঁছে গেছে ক্লান্ত পশুর দল
৬ / ১০
এবার একে একে ডাঙায় ওঠার পালা
৭ / ১০
মূল দল থেকে খানিকটা এগিয়ে গিয়ে আগেই তীরে পা রাখল কয়েকটি গরু
৮ / ১০
জল ছেড়ে কাদা-মাটি মাড়িয়ে শক্ত ডাঙায় উঠছে দুটি গরু
৯ / ১০
নদী পারাপার শেষ, এবার চেনা পথ ধরে খামারে ফেরার পালা
১০ / ১০
পড়ন্ত বিকেলে সারি বেঁধে গরুর পাল নিয়ে বাড়ির পথ ধরেছেন স্থানীয় কৃষকেরা