ঈদের ছুটিতে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল

ঈদুল আজহার ছুটিতে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় করেছেন নগরবাসী। জাতীয় চিড়িয়াখানা, দিয়াবাড়ি ও লালবাগ কেল্লায় দিনভর ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিশুদের উচ্ছ্বাস, দর্শনার্থীদের পদচারণ আর উৎসবের আমেজে মুখর ছিল এসব এলাকা।

১ / ১২
চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে দর্শনার্থীদের ভিড়
ছবি: মীর হোসেন
২ / ১২
চিড়িয়াখানার শিশুপার্কে রাইডারে উঠে উচ্ছ্বসিত শিশু
ছবি: মীর হোসেন
৩ / ১২
ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানার প্রবেশপথে দর্শনার্থীদের দীর্ঘ সারি
ছবি: মীর হোসেন
৪ / ১২
বানরের কৌতুকপূর্ণ আচরণ উপভোগ করছেন দর্শনার্থীরা
ছবি: মীর হোসেন
৫ / ১২
হরিণ দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা
ছবি: মীর হোসেন
৬ / ১২
জলহস্তীর জলকেলি দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা
ছবি: মীর হোসেন
৭ / ১২
ঈদুল আজহার ছুটিতে রাজধানীর দিয়াবাড়িতে ঘুরতে এসেছেন দর্শনার্থীরা
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ১২
পরিবার ও বন্ধুদের সঙ্গে অবসর সময় উপভোগের পাশাপাশি অনেকেই অংশ নিচ্ছেন কায়াকিংসহ বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১২
ঈদের ছুটির ঘোরাঘুরিতে মুখর হয়ে উঠেছে দিয়াবাড়ি এলাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
১০ / ১২
ঈদের ছুটিতে ঘোরাঘুরির জন্য লালবাগ কেল্লা হয়ে উঠেছে অন্যতম আকর্ষণ
ছবি: দীপু মালাকার
১১ / ১২
শিশুদের কোলাহলে মুখর হয়ে ওঠে লালবাগ কেল্লার প্রাঙ্গণ
ছবি: দীপু মালাকার
১২ / ১২
লালবাগ কেল্লার সবুজ চত্বর আর রঙিন ফুলের মধ্যে শিশুদের নিয়ে সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা
ছবি: দীপু মালাকার