মেহেদিতে হাত রাঙাচ্ছেন নারীরা

অফিস-আদালত অগ্রিম বন্ধ ঘোষণা হওয়ায় আগেভাগে কেনাকাটা শেষ অনেকের। তাই এখন সাজসজ্জার জিনিস কিনতে আর হাতে মেহেদি দিতে ভিড় করছেন তরুণীরা। চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অনেকে শুরু করেছেন মেহেদি উৎসব। যেখানে বিভিন্ন দামে হাতে মেহেদির নকশা করছেন অনেকে। ১৫০ থেকে ১ হাজার টাকা দামে মিলছে এ নকশা। আর এসব নকশার কাজ করতে বিভিন্ন স্থান থেকে এখানে এসে জড়ো হয়েছেন বেশ কয়েকজন শিল্পী, যাঁদের হাতের নিপুণ ছোঁয়ায় ফুটে উঠছে অসাধারণ কিছু মেহেদির নকশা। গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকা থেকে ছবিগুলো তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
দল বেঁধে হাতে মেহেদি দিচ্ছেন তরুণীরা
২ / ৮
মুঠোফোনে নকশা দেখা হাতে আঁকা হচ্ছে
৩ / ৮
বিক্রির জন্য রাখা মেহেদি টিউব
৪ / ৮
মেহেদি কিনছেন একজন ক্রেতা
৫ / ৮
মেহেদি লাগাতে ব্যস্ত শিল্পীরা
৬ / ৮
হাতে নকশা করতে ব্যস্ত এক নারী
৭ / ৮
হাতে নকশা আঁকার এক মুহূর্ত
৮ / ৮
ফুল, পাতা ও বিভিন্ন রেখার মধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে হাত ৯. মেহেদি দেওয়ার পর উল্লসিত এক তরুণী