জলমগ্ন সিলেটের পথঘাট

সিলেটে কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার নদ-নদীতে পানি বেড়েছে। নগরের বিভিন্ন এলাকা হয়ে পড়েছে জলমগ্ন। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষেরা। তবে এরপরও থেমে নেই নগরজীবন। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
বৃষ্টি থেকে বাঁচতে মাথায় পলিথিন দিয়ে পথ চলছেন এক ব্যক্তি। কোর্টপয়েন্ট এলাকা।
২ / ১১
ছাতা ছাড়া বাইরে বের হওয়া কঠিন। যখন–তখন ঝেঁপে আসছে বৃষ্টি। কোর্টপয়েন্ট এলাকা।
৩ / ১১
টানা বৃষ্টিতে ব্যাহত নগরজীবন। বন্দরবাজার।
৪ / ১১
সকালে আকাশ অন্ধকার করে বৃষ্টি নামে। বৃষ্টির মধ্যেই গন্তব্যে ছুটছেন দুই শ্রমজীবী। কাজীরবাজার সেতু।
৫ / ১১
এক হাতে সাইকেলের নিয়ন্ত্রণ, অন্য হাতে ছাতা নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কাজীরবাজার সেতু।
৬ / ১১
বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা। বিপাকে পথচারীরা। খোজারখলা এলাকা।
৭ / ১১
জলমগ্ন সড়কে চলছে গাড়ি। ভার্থখলা।
৮ / ১১
মাঠ ডুবে গেছে। সড়কে যেতে হচ্ছে পানি মাড়িয়ে। নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, ভার্থখলা।
৯ / ১১
বিদ্যালয়ের মাঠে জমা পানিতে পা ঝুলিয়ে খেলছে দুই শিক্ষার্থী। নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, ভার্থখলা।
১০ / ১১
বিদ্যালয়ের ভবনেও ঢুকেছে পানি। নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, ভার্থখলা। ১
১১ / ১১
ছুটির পর পানি মাড়িয়ে বিদ্যালয় থেকে বের হচ্ছে শিক্ষার্থীরা। নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়, ভার্থখলা, সিলেট।