ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের কোয়ার্টার ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের চারটি কোয়ার্টার ফাইনাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রথম কোয়ার্টার ফাইনালে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে চট্টগ্রামের সাদার্ন ইউনিভার্সিটিকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। দিনের তৃতীয় কোয়ার্টার ফাইনালে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে গণবিশ্ববিদ্যালয়। চতুর্থ কোয়ার্টার ফাইনালে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

১ / ১৪
বল দখলের চেষ্টায় দুই দলের খেলোয়াড়। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২ / ১৪
কোয়ার্টার ফাইনালে জয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের উল্লাস
৩ / ১৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জয়ে অবদান রাখায় ম্যাচসেরা হয়েছেন গত মৌসুমে বসুন্ধরা কিংসের খেলোয়াড় মিডফিল্ডার মাহমুদুল হাসান (কিরণ)
৪ / ১৪
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় চট্টগ্রামের সাদার্ন ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)
৫ / ১৪
চট্টগ্রামের সাদার্ন ইউনিভার্সিটিকে সহজেই হারিয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)
৬ / ১৪
গোলের পর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) খেলোয়াড়দের উল্লাস
৭ / ১৪
চট্টগ্রামের সাদার্ন ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) খেলার একটি মুহূর্ত
৮ / ১৪
তৃতীয় কোয়ার্টার ফাইনালে আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে গণবিশ্ববিদ্যালয়
৯ / ১৪
গণবিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের খেলার একটি মুহূর্ত
১০ / ১৪
গোলের পর গণবিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের উল্লাস
১১ / ১৪
জয়ে অবদান রাখায় ম্যাচসেরা হয়েছেন গণবিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় সাইফ সামসুদ
১২ / ১৪
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বনাম ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যকার খেলার একটি মুহূর্ত
১৩ / ১৪
গোলের পর ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির খেলোয়াড়দের উল্লাস
১৪ / ১৪
স্বাধীন হোসেন (বাঁয়ে) ও সাজ্জাদ হোসেন (ডানে) দুজনেই হ্যাটট্রিক করে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে সহজেই সেমিফাইনালে তুলেছেন