পাহাড়ে উৎসবের রং

রাঙামাটিতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘বিঝু, বৈসু, সাংগ্রাই, বিহু, চাংক্রান সাংলাং, বিষু, চাংক্রাই, পাতা ও বাংলা নববর্ষ উৎসব ২০২৬’। রাঙামাটি সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে উৎসবের সূচনা হয়। দিনব্যাপী ঘিলে খারা ও বাচ খরম দৌড়ের মতো ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই আনন্দ আয়োজন ১০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

১ / ৯
বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু উৎসব উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি
২ / ৯
বেলুন উড়িয়ে ‘উৎসব ২০২৬’-এর শুভ উদ্বোধন করছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
৩ / ৯
কোমর তাঁতে ঐতিহ্যবাহী পোশাক বুনে চলেছেন পাহাড়ি নারীরা
৪ / ৯
বাঁশ ও বেতের তৈরি বাহারি সব হস্তশিল্পের সম্ভার নিয়ে মেলায় প্রদর্শনী
৫ / ৯
ঐতিহ্যবাহী ‘বাচ খরম’ বা বাঁশের ওপর ভর করে হাঁটার এক রোমাঞ্চকর প্রতিযোগিতা
৬ / ৯
ঢাক-ঢোলের তালে মেলা প্রাঙ্গণে ত্রিপুরা জাতিসত্তার ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য পরিবেশনা
৭ / ৯
শৈশবের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী ‘ঘিলে খারা’ খেলায় মেতে উঠেছেন নারীরা
৮ / ৯
মেলা প্রাঙ্গণে চলছে ঐতিহ্যবাহী ‘ঘিলে খারা’
৯ / ৯
নিপুণ হাতের রঙিন বাঁশের ‘ফুল ঝুরি’র পসরা সাজিয়ে বসেছেন কারিগরেরা