তিন জেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

আজ মঙ্গলবার নোয়াখালী, নেত্রকোনা ও কুড়িগ্রাম জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর উদ্যোগে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই উৎসবের আয়োজন করা হবে। আজকের আয়োজন নিয়ে ছবির গল্প...

১ / ১৪
কুড়িগ্রামের পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো শিখো-প্রথম আলো জিপিএ–৫ কৃতী সংবর্ধনা। সংবর্ধনায় মায়ের সঙ্গে সেলফি তোলে এক শিক্ষার্থী। পৌর অডিটোরিয়াম, কুড়িগ্রাম। ২২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৪
কুড়িগ্রামে অনুষ্ঠানে নানাকে সঙ্গে নিয়ে এসেছে উলিপুরের এই কৃতী শিক্ষার্থী। পৌর অডিটোরিয়াম, কুড়িগ্রাম। ২২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৪
কুড়িগ্রামে মজার খেলায় পুরস্কার না পেয়ে মাথায় হাত। পৌর অডিটোরিয়াম, কুড়িগ্রাম। ২২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৪
কুড়িগ্রামের পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো শিখো-প্রথম আলো জিপিএ–৫ কৃতী সংবর্ধনা। ক্রেস্ট হাতে কৃতী শিক্ষার্থীদের উচ্ছাস। পৌর অডিটোরিয়াম, কুড়িগ্রাম। ২২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৪
নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকার জেলা পাবলিক হল প্রাঙ্গণে শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে ছবি তুলছে এক শিক্ষার্থী
ছবি: প্রথম আলো
৬ / ১৪
নেত্রকোনায় সংবর্ধনা অনুষ্ঠানে ছবি তুলছে শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো
৭ / ১৪
নেত্রকোনায় সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো
৮ / ১৪
নেত্রকোনায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনায় বক্তব্য দিচ্ছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক
ছবি: প্রথম আলো
৯ / ১৪
নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে
ছবি: সৌরভ দাশ
১০ / ১৪
সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা
ছবি: সৌরভ দাশ
১১ / ১৪
নোয়াখালীতে ছবি তুলে ও বিভিন্ন খেলায় অংশ নিয়ে ব্যস্ত সময় পার করে শিক্ষার্থীরা
ছবি: সৌরভ দাশ
১২ / ১৪
নোয়াখালীতে মোবাইলের টর্চ জ্বালিয়ে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা
ছবি: সৌরভ দাশ
১৩ / ১৪
নোয়াখালীতে গান করে মঞ্চ মাতানোর পর শিল্পী অনিক সূত্রধর শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন
ছবি: সৌরভ দাশ
১৪ / ১৪
নোয়াখালী মিলনায়তন প্রাঙ্গণে সকাল থেকে ভিড় করে শিক্ষার্থী
ছবি: সৌরভ দাশ