গাছে গাছে কচি পাতা

সিলেটের পাহাড়-টিলাজুড়ে আবারও ফিরে এসেছে প্রাণের উচ্ছ্বাস। কদিন আগের ন্যাড়া হয়ে থাকা গাছগুলো এখন নবপল্লবে সেজে উঠেছে। ডালপালায় এসেছে কচি সবুজ পাতা, যেন প্রকৃতি নতুন করে নিজেকে সাজিয়েছে। টিলা কিংবা বন—যেদিকে চোখ যায়, সবুজের বিস্তার। শুকনা ডালগুলো আবারও ভরে উঠেছে কোমল পাতায়, বাতাসে দুলছে নবপ্রাণ। চারপাশে যেন কচি পাতার রঙে লেগে আছে ঋতুবদলের গল্প। সিলেট সদরের দলদলি চা-বাগান থেকে তোলা ছবি

১ / ৮
টিলার ওপর রাবারগাছগুলো এখন সবুজ পাতায় ভরপুর
২ / ৮
কদিন আগে ন্যাড়া হয়ে থাকা গাছগুলো এখন নবপল্লবে সেজে উঠেছে
৩ / ৮
এসেছে নতুন প্রাণ
৪ / ৮
পুরো বনে এখন সবুজের সমারোহ
৫ / ৮
পুরোনো পাতার বিদায়ের পালা, নতুনের আমন্ত্রণ
৬ / ৮
রোদের আলোয় চিকচিক করছে গাছের কোমল পাতা
৭ / ৮
রাবারবনে গাছগুলোতে এসেছে নতুন পাতা, পড়ে আছে ঝরাপাতা
৮ / ৮
গোধূলির আলোয় রঙিন চারপাশ