খুলনার শ্রমিকেরা

মে দিবস শুধু একটি তারিখ নয়। এটি শ্রমজীবী মানুষের ঘাম, সংগ্রাম আর অধিকার আদায়ের ইতিহাসের প্রতীক। পৃথিবীর প্রতিটি অগ্রগতির পেছনে রয়েছে অগণিত শ্রমিকের নীরব পরিশ্রম। খুলনার কাস্টমস ঘাট এলাকার শ্রমিকদের নিয়ে ছবির গল্প

১ / ১১
রোদ-বৃষ্টি উপেক্ষা করে ঘাম ঝরিয়ে, তবেই কাঁধে ওঠে ফসল।
২ / ১১
সারা দিন মাথায় করে বালু আনেন এই শ্রমিকেরা
৩ / ১১
প্রতিটি গামলায় লেখা থাকে শ্রমিকের নাম
৪ / ১১
ইটের বোঝা মাথায় নিয়ে যাচ্ছেন এক শ্রমিক
৫ / ১১
ইটের কোনায় আঙুল কেটে যায়। তাই আঙুলে টেপ পেঁচিয়ে রেখেছেন এই শ্রমিক
৬ / ১১
কাজের ফাঁকে শ্রমিকেরা নাশতা করে নিচ্ছেন
৭ / ১১
জাহাজ মেরামত ও তৈরির কারখানায় কাজে ব্যস্ত শ্রমিকেরা
৮ / ১১
গরমের মধ্যেই ঝালাইয়ের কাজ করছেন এই শ্রমিক
৯ / ১১
বড় ট্রলার থেকে বালু তুলে আনাই এই শ্রমিকের কাজ
১০ / ১১
এই বয়সেও ভারী হাতুড়ি পিটিয়ে কাজ করছেন এই শ্রমিকেরা
১১ / ১১
ডকইয়ার্ডে কাজে ব্যস্ত শ্রমিকেরা