চট্টগ্রাম নগরে বর্ষবরণ উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণিল শোভাযাত্রা, আলপনা, মেলাসহ নানা আয়োজনে বাংলা বর্ষবরণ উৎসব পালিত হয় চট্টগ্রাম নগরে। সব বয়সী মানুষ বৈশাখ উদ্যাপনে বাহারি পোশাকে সেজে সকাল থেকেই পথঘাট রাঙিয়ে তোলে। চট্টগ্রাম নগরে প্রতিবছরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার সকাল ৯টায় নগরে বাদশা মিয়া রোড এলাকায় অবস্থিত চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। ‘এই বৈশাখে বৈশ্বিক বৈভবে’ স্লোগানে বাংলা নববর্ষকে স্বাগত জানানো হয়। নগরের বিভিন্ন সড়ক ঘুরে আবার চারুকলার সামনে শেষ হয় শোভাযাত্রা।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১