ফয়ে’স লেকে উৎসবের আমেজ

ঈদুল আজহার ছুটিতে চট্টগ্রামের অন্যতম বিনোদনকেন্দ্র ফয়ে’স লেক কমপ্লেক্সে বিরাজ করছে উৎসবের আমেজ। ঈদ আনন্দ উদ্‌যাপনে পরিবার-পরিজন নিয়ে জনপ্রিয় এই বিনোদনকেন্দ্রে ছুটে এসেছেন বিপুলসংখ্যক পর্যটক। সি-ওয়ার্ল্ড ওয়াটার পার্ক, বোটিং, রিসোর্ট, বেজক্যাম্প ঘিরে ছিল উৎসাহী মানুষের ভিড়। বিশেষ করে শিশুরা খেলাধুলায় আর বড়রা প্রাকৃতিক সৌন্দর্যের সান্নিধ্যে সময় কাটিয়েছেন। অবশ্য ঈদে লম্বা ছুটি থাকায় অনেকেই শহরের বাইরে বেড়াতে যাওয়ায় এবার পর্যটকের সংখ্যা ছিল তুলনামূলক কম।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
ফ্যামিলি পুলে আনন্দে মেতেছেন কয়েকজন
২ / ১০
কৃত্রিম ঢেউয়ের পুলে নেমে উচ্ছ্বসিত দুই তরুণ
৩ / ১০
জলকেলিতে মেতেছেন এক নারী
৪ / ১০
নিরাপত্তার জন্য রিং নিয়ে পুলে নামছে শিশুরা
৫ / ১০
পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে ঘুরতে যান অনেকে
৬ / ১০
ডিজে মিউজিক ও কৃত্রিম ঢেউয়ে পুলে বাঁধভাঙা উচ্ছ্বাস
৭ / ১০
লেকে নৌকাভ্রমণ করছেন পর্যটকেরা
৮ / ১০
লেকে খাবারের খোঁজে এসেছে কয়েকটি পাখি
৯ / ১০
লেক ভ্রমণে নৌকায় উঠছেন কয়েকজন
১০ / ১০
জিপ লাইনের রোমাঞ্চ উপযোগ করছেন এক পর্যটক