সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা ও প্রস্তুতি

১৩ অক্টোবর থেকে সাগরে মাছ ধরা নিষিদ্ধ হয়েছে। চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। নিষেধাজ্ঞার মেয়াদ ২২ দিন। তাই জেলেরা এখন অনেকটা অলস সময় পার করছেন। এ সময় অনেকে নিজেদের জাল মেরামত ও তৈরিতে এই সময় পার করছেন। দল বেঁধে বা একা কর্ণফুলী নদীর তীরের বিভিন্ন স্থানে এই কাজ করতে দেখা যায় জেলেদের। কেউ কেউ আবার নদীর তীরে সারিবদ্ধভাবে রাখা মাছ ধরার ট্রলার সারাতে বিভিন্ন ধরনের কাজ করছেন। চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকার ছবি নিয়ে ছবির গল্প:

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
ট্রলারের পাশে দল বেঁধে চলছে জাল মেরামতের কাজ
২ / ১১
নদীর তীরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ট্রলার
৩ / ১১
ছেঁড়া জাল মেরামত করা হচ্ছে
৪ / ১১
রোদ থেকে বাঁচতে মাথায় গামছা পরেছেন একজন
৫ / ১১
জাল মেরামতে জন্য রাখা সুতার বান্ডিল
৬ / ১১
সারিবদ্ধভাবে বসে চলছে কাজ
৭ / ১১
পা দিয়ে টেনে জাল সেলাই করা হয়
৮ / ১১
সুতা কেনা আর শ্রমিকদের উপস্থিতির হিসাবে ব্যস্ত দুজন
৯ / ১১
ট্রলার মেরামতের জন্য নেওয়া হচ্ছে টিনের অংশবিশেষ
১০ / ১১
রোদে পুড়ে এই কাজ করছেন শ্রমিকেরা
১১ / ১১
দড়ি বেয়ে ট্রলারে যাচ্ছেন এক জেলে