টেকনাফে মোখার প্রভাব

বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের আরাকান রাজ্যের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় মোখা। এটি বাংলাদেশের সেন্ট মার্টিন, টেকনাফসহ কক্সবাজার উপকূলের বিভিন্ন অংশে আঘাত হানতে পারে। তাই গত বৃহস্পতিবার থেকে টেকনাফের বিভিন্ন স্থানে চলছে মাইকিং। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি সেরে নিচ্ছেন জেলেরা। সমুদ্র থেকে তীরের বিভিন্ন উঁচু স্থানে মাছধরার ট্রলার আর সরঞ্জাম সরিয়ে নিচ্ছেন তাঁরা। টেকনাফ সমুদ্রসৈকতের চিত্র।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
নিরাপদে আশ্রয়ে যেতে মাইকিং করে সতর্ক করা হচ্ছে
২ / ১০
দড়ি দিয়ে টেনে তীরে তোলা হচ্ছে মাছধরার ট্রলার
৩ / ১০
সবাই মিলে ধাক্কা দিয়ে ট্রলারগুলোকে তোলা হচ্ছে উঁচু স্থানে
৪ / ১০
সমুদ্রতীর থেকে মাছ ধরার ট্রলারগুলোকে আনা হয় সড়কে
৫ / ১০
গাড়িতে তোলা হচ্ছে জাল
৬ / ১০
চাঁদের গাড়ির সাহায্যে টেনে পানি থেকে তোলা হচ্ছে ট্রলার
৭ / ১০
গাড়িতে তোলা হচ্ছে মাছধরার সরঞ্জাম
৮ / ১০
সতর্ক করে মেরিন ড্রাইভ সড়কে চলছে মাইকিং
৯ / ১০
নিরাপদ স্থানের উদ্দেশে যাত্রা কয়েকটি ট্রলারের
১০ / ১০
মেরিন ড্রাইভ সড়কের পাশে সারিবদ্ধভাবে রাখা ট্রলার