ঈদযাত্রায় ঘরমুখী মানুষ

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার। ঘরমুখী মানুষ রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন। কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ আবার নৌপথে লঞ্চে যাত্রা করছেন। ঝক্কিঝামেলা ও ঝুঁকি নিয়ে যে যেভাবে পারছেন, স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন। ছবিতে মঙ্গলবারের ঈদযাত্রার কিছু মুহূর্ত:

১ / ১১
বাসের অপেক্ষায় আছে কয়েকটি পরিবার। যাত্রাবাড়ী, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
২ / ১১
বাসযাত্রায় যাত্রীদের চাপ বেড়েছে। যাত্রাবাড়ী, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৩ / ১১
বাসের ইঞ্জিন চালু হচ্ছে না। ইঞ্জিন চালু করতে ধাক্কা দিচ্ছেন যাত্রীরা। যাত্রাবাড়ী, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৪ / ১১
মোটরসাইকেলে গন্তব্যে রওনা হয়েছে একটি পরিবার। যাত্রাবাড়ী, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
৫ / ১১
ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে ওঠার চেষ্টা দুই যাত্রীর। বিমানবন্দর রেলস্টেশন, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১১
টঙ্গী রেলস্টেশনে যাত্রীর চাপ বেশি। ট্রেনের ছাদও ভরে গেছে, এখন ইঞ্জিনের রেলিংয়ে ঝুলে যাত্রা। গাজীপুর
ছবি: তানভীর আহাম্মেদ
৭ / ১১
উপচে পড়া যাত্রী নিয়ে গন্তব্যে ছুটে যাচ্ছে ট্রেন। টঙ্গী, গাজীপুর
ছবি: তানভীর আহাম্মেদ
৮ / ১১
১০ মাস বয়সী শিশু আবদুল্লাহর এ বছর দাদুবাড়িতে প্রথম ঈদ। বাবার কাঁধে চড়ে লঞ্চে উঠতে যাচ্ছে সে। সদরঘাট, ঢাকা
ছবি: দীপু মালাকার
৯ / ১১
এভাবে ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছেন যাত্রীরা। সদরঘাট, ঢাকা
ছবি: দীপু মালাকার
১০ / ১১
ঈদের ছুটির প্রথম দিনই লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়। সদরঘাট, ঢাকা
ছবি: দীপু মালাকার
১১ / ১১
ভিড় ঠেলে ওঠার পর ডেকে শুয়ে লঞ্চ ছেড়ে যাওয়ার অপেক্ষা যাত্রীদের। সদরঘাট, ঢাকা
ছবি: দীপু মালাকার