পদচারী–সেতুতে দোকান, ভোগান্তি

চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়ের পদচারী–সেতুটি যেন ভোগান্তির আরেক নাম। সেতুতে ওঠানামার সিঁড়ি ও সিঁড়ির আশপাশে, এমনকি সেতুর ওপরে চলাচলের জায়গায় বসেছে দোকান। বিক্রি হচ্ছে নানা ধরনের জিনিস। এতে সংকুচিত হয়ে পড়েছে সেতুর চলাচলের জায়গা। ভোগান্তিতে পড়তে হচ্ছে চলাচলকারীদের। ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৫
পদচারী–সেতুর ওপর বিক্রি হচ্ছে নানা জিনিস, সংকীর্ণ পথে চলছে পথচারীরা
২ / ৫
পদচারী–সেতুটিতে ওঠানামার মুখে বসেছে দোকান
৩ / ৫
পদচারী–সেতুর ওপর কয়েকটি দোকান
৪ / ৫
পদচারী–সেতুর সিঁড়ির গোড়ায় আছে দোকান
৫ / ৫
পদচারী–সেতুর নিচে ফুটপাতে সারি সারি দোকান