মাচাজুড়ে ঝুলছে আঙুর

বগুড়ার ধুনটের নিমগাছি গ্রামের মিনহাজুল ইসলাম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেন। এরপর তিনি ওষুধ উৎপাদনকারী একটি কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করেন। একপর্যায়ে চাকরি ছেড়ে তিনি কৃষি উদ্যোক্তা হন। বিদেশি নানা ফলের বাগান গড়ে তোলেন তিনি। বছরখানেক আগে তিনি আঙুরের আবাদ শুরু করেন। রাজশাহী থেকে চারা এনে নিজের বাগানে লাগান। এখন তাঁর ১৫ শতাংশ জমির আঙুরবাগানের গাছে ঝুলছে থোকা থোকা ফল। তাঁর আঙুরবাগানের ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ৯
আঙুরবাগানে পরিচর্যার কাজে ব্যস্ত একজন।
২ / ৯
আঙুর দেখছেন কৃষি উদ্যোক্তা মিনহাজুল ইসলাম।
৩ / ৯
আঙুরবাগানে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
৪ / ৯
গাছে ঝুলছে আঙুর।
৫ / ৯
বাগানে সারি সারি গাছে আঙুর ঝুলছে।
৬ / ৯
বাঁশের মাচা থেকে ঝুলছে আঙুর।
৭ / ৯
আঙুরগাছের পরিচর্যায় ব্যস্ত মিনহাজুল ইসলাম।
৮ / ৯
আঙুরবাগানটি জাল দিয়ে ঢেকে রাখা হয়েছে।
৯ / ৯
বাগান থেকে আঙুরের চারা বিক্রি করা হয়।