তিন জেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুমিল্লা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে আজ শনিবার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে প্রথম আলোর উদ্যোগে শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই উৎসবের আয়োজন করা হবে। আজকের আয়োজন নিয়ে ছবির গল্প...

১ / ১২
কুমিল্লা জেলা স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রবেশ করছে
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ১২
প্রথম আলো–শিখো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে আগত শিক্ষার্থীরা ছবি তুলছে
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১২
মজার খেলায় শিক্ষার্থীরা
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১২
ক্রেস্ট হাতে কৃতী শিক্ষার্থীরা
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১২
মজার খেলায় ব্যস্ত এক শিক্ষার্থী
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১২
অনুভূতি প্রকাশ করছে এক শিক্ষার্থী
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ১২
অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে কুইজে পুরস্কার বিজয়ীরা
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ১২
টাঙ্গাইলে ক্রেস্ট হাতে কৃতী শিক্ষার্থীরা
ছবি: কামনাশীষ শেখর
৯ / ১২
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে জাদু দেখান সিরাজগঞ্জ বন্ধুসভার সহসভাপতি এস এম গোলাম রেজা। পরে জাদু দিয়ে বের করা গোলাপ ফুল প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছিকে উপহার দেন তিনি
ছবি: সোয়েল রানা
১০ / ১২
সিরাজগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করা হয়
ছবি: সোয়েল রানা
১১ / ১২
সিরাজগঞ্জে ছবি তুলছে এক শিক্ষার্থী
ছবি: সোয়েল রানা
১২ / ১২
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম আলো পত্রিকা হাতে সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, সিরাজগঞ্জ, ২৬ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা