হাম সংক্রমণ কমছে না, শিশুদের নিয়ে হাসপাতালে স্বজনেরা

দেশে হামের সংক্রমণ কমছে না। জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ির মতো উপসর্গ নিয়ে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হচ্ছে হাজারের বেশি নতুন রোগী। হামের রোগী সামলাতে চাপে আছেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সন্তানদের নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটছে অভিভাবকদের। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন শিশু ও তাদের স্বজনদের সংগ্রামের এমনই কিছু মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।

১ / ৯
হামের উপসর্গ দেখা দেওয়া শিশুদের হাসপাতালে ভর্তির জন্য নিয়ে এসেছেন অভিভাবকেরা।
২ / ৯
হামে আক্রান্ত শিশুকে মোবাইল দেখিয়ে নেবুলাইজ করার চেষ্টা।
৩ / ৯
হামে আক্রান্ত ছোট ভাই সাইফানকে কোলে নিয়ে যত্ন করছে বড় ভাই সাইমুল।
৪ / ৯
ছোটদের পাশাপাশি বড়রাও আক্রান্ত হচ্ছেন হামে, হাতিয়া থেকে আসা বাবুল (৪০) হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির অপেক্ষায়।
৫ / ৯
হাসপাতালে ভর্তি ১৩ মাস বয়সী আবিরকে ঘুমের মধ্যে নেবুলাইজ করানো হচ্ছে।
৬ / ৯
হামে আক্রান্ত বড় ভাই সুস্থ হওয়ার পরে এবার অসুস্থ হয়েছে ১৫ মাস বয়সী আয়েশা।
৭ / ৯
বাবার কোলে হামে আক্রান্ত দ্বিতীয় শ্রেণির ছাত্রী সানজিদা।
৮ / ৯
ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের শিশু ওয়ার্ডের প্রায় সব শয্যাতেই চিকিৎসাধীন হামে আক্রান্ত রোগী।
৯ / ৯
হাম থেকে সুস্থ হয়ে ওঠা শিশুদের নিয়ে বাড়ি ফিরছেন অবিভাবকেরা।