বৃষ্টিস্নাত সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সিলেট সফরে এসেছেন তারেক রহমান। শনিবার সকালে মুষলধারে বৃষ্টির মধ্যেই তিনি সিলেটে পৌঁছান। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু করেন তিনি। সিলেট সিটি করপোরেশনের সুধী সমাবেশ শেষে তিনি বাসিয়া খাল খনন কর্মসূচি উদ্বোধনের জন্য যাওয়ার পথে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে সিটি পয়েন্ট, বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় বিএনপির নেতা-কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও দাঁড়িয়েছিলেন সড়কের দুই পাশে। বাসে থেকে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

১ / ৯
সিলেট নগর ভবনে সুধী সমাবেশ চলছে, তাতে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাইরে ছাতা মাথায় নেতা-কর্মী ও মানুষজন
২ / ৯
রাস্তা ফাঁকা করা হয়েছে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের জন্য
৩ / ৯
প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় ছাতা মাথায় দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ
৪ / ৯
প্রধানমন্ত্রীকে দেখতে নগর ভবনের সামনে বিএনপির নেতা-কর্মী ও মানুষের ভিড়
৫ / ৯
সড়ক বিভাজকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায়
৬ / ৯
সুধী সমাবেশ শেষে বাসিয়া খাল খনন কর্মসূচিতে যাচ্ছে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস
৭ / ৯
বাসে থাকা প্রধানমন্ত্রীকে স্লোগানে স্লোগানে অভিবাদন
৮ / ৯
হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী
৯ / ৯
প্রধানমন্ত্রীর বাসের পেছনে ছুটছেন বিএনপির নেতা-কর্মী-সমর্থকেরা