ধ্বংসের মাঝে ‘আলো’র বার্তা
সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলার শিকার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ভবন নিয়ে শৈল্পিক আয়োজন দিচ্ছে পুনর্জাগরণের বার্তা। আজ রোববার পঞ্চম দিনের মতো চলে ব্যতিক্রমী এ প্রদর্শনী। প্রথম আলোর আক্রান্ত ও অগ্নিদগ্ধ ভবন নিয়ে শিল্প-আয়োজন দেখতে বিভিন্ন স্থান থেকে এদিনও আসেন দর্শনার্থীরা। পুড়ে যাওয়া কম্পিউটার, যন্ত্রাংশ, ভাঙা আসবাব ও বইপত্রের ধ্বংসাবশেষ দেখে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়েন। শিল্পী মাহ্বুবুর রহমানের তৈরি ‘আলো’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয় ১৮ ফেব্রুয়ারি। প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। এই প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯