কোল্ডস্টোরেজে মাছ নিয়ে শ্রমিকদের ব্যস্ততা

এ সময় প্রচুর সামুদ্রিক মাছ ধরা পড়ে। এই মাছের একটা বড় অংশ রাখা হয় কোল্ডস্টোরেজে। যেখান থেকে বছরের বিভিন্ন সময় বিক্রি করা হয় এসব মাছ। মাছধরার জাহাজ থেকে ছোট ছোট নৌকা করে এই মাছ আনা হয় ঘাটে। সেখান থেকে শ্রমিকেরা এই মাছ নিয়ে যান কর্ণফুলী নদীর তীরে অবস্থিত বিভিন্ন কোল্ডস্টোরেজে। চট্টগ্রাম নগরের কর্ণফুলী ঘাট এলাকায় শ্রমিকদের মাছ বহনের এই ব্যস্ততা নিয়ে ছবির গল্প।

১ / ৯
কেউ মাছ নিয়ে যাচ্ছেন কোল্ডস্টোরেজে। কেউ আবার মাছ তুলছেন ট্রাকে।
২ / ৯
ছোট নৌকা থেকে মাছ নিয়ে উঠছেন শ্রমিকেরা।
৩ / ৯
নৌকায় থাকা মাছ এক শ্রমিকের মাথায় তুলে দিচ্ছেন আরেকজন।
৪ / ৯
কোল্ডস্টোরেজ থেকে মাছ নামাচ্ছেন এক শ্রমিক।
৫ / ৯
বরফের কারণে এমন গ্লাভস পরে কাজ করেন শ্রমিকেরা।
৬ / ৯
মাছের ওজন করতে লাইন ধরেছেন শ্রমিকেরা।
৭ / ৯
হিসাব রাখার জন্য ব্যবহার করা প্লাস্টিকের কাঠি।
৮ / ৯
এভাবে প্যাকেট করা অবস্থায় দেশের বাইরে থেকে আসে বিভিন্ন রকমের মাছ।
৯ / ৯
কোল্ডস্টোরেজ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাছ নেওয়ার জন্য ট্রাকে তোলা হচ্ছে।