পরীক্ষামূলক ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরুর প্রস্তুতি

পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ১০ মার্চ। এদিন প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি ইউনিয়নের একটি করে ওয়ার্ডে এ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরীক্ষামূলকভাবে কার্ড বিতরণের জন্য বগুড়া জেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডকেও বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই ওয়ার্ডে ঘরে ঘরে গিয়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ করছেন সমাজসেবা কর্মকর্তারা। নতুন এ কর্মসূচির প্রস্তুতি ঘিরে গ্রামজুড়ে তৈরি হয়েছে কৌতূহল ও প্রত্যাশা। এসব নিয়েই এই ছবির গল্প।

১ / ৭
‘ফ্যামিলি কার্ড’ এর বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন দায়িত্বরত কর্মকর্তারা
২ / ৭
পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ করছেন সমাজসেবা কর্মকর্তারা
৩ / ৭
নিজেদের পরিবারের তথ্য দেওয়ার জন্য ভিড় জমিয়েছেন স্থানীয়রা
৪ / ৭
ফরম পূরণ শেষে স্বাক্ষর নেওয়া হচ্ছে তথ্যদাতার
৫ / ৭
জাতীয় পরিচয়পত্র দেখে তথ্য লিপিবদ্ধ করা হচ্ছে
৬ / ৭
ফরমে স্বাক্ষর করছেন তিনি
৭ / ৭
জাতীয় পরিচয়পত্র দেখে তথ্য লিপিবদ্ধ, ফরম পূরণ শেষে স্বাক্ষর—সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা