লোকনাথভক্তদের কার্তিক ব্রত

কার্তিক মাসের শেষ ১৫ দিনে প্রতি শনি ও মঙ্গলবার ‘কার্তিক ব্রত’ বা উপবাস পালন করেন লোকনাথভক্তরা। এ সময় কলাপাতা, ফুল, মাটির প্রদীপ সাজিয়ে, আগরবাতি বা ধূপ জ্বালিয়ে উন্মুক্ত ময়দানে লোকনাথের মূর্তির সামনে সারিবদ্ধভাবে বসেন তাঁরা। কলাপাতার ওপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন শেষে ভাঙা হয় উপবাস। এ সময় আপনজনের জন্য মঙ্গল কামনা করেন সবাই। দেশ ও দেশের বাইরের বিভিন্ন অঞ্চল থেকে নারায়ণগঞ্জের বারদীতে লোকনাথ আশ্রমে উপবাস পালন করতে আসেন ভক্তরা। গতকাল শনিবার বারদী লোকনাথ আশ্রম থেকে ছবিগুলো তুলেছেন জুয়েল শীল।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
সন্ধ্যা হতেই জ্বালানো হয়েছে প্রদীপ।
২ / ১৩
মাটির ধূপবাতিতে রাখা হচ্ছে নারকেলের ছোবড়া।
৩ / ১৩
আমপাতা ও ধান দিয়ে ঘট সাজানো হচ্ছে।
৪ / ১৩
আশ্রমের কবুতরগুলো সারা দিন উড়ে বেড়ায়।
৫ / ১৩
প্রদীপ প্রজ্বালনের প্রস্তুতি চলছে।
৬ / ১৩
প্রদীপ প্রজ্বালনের আনুষঙ্গিক জিনিসপত্র তৈরি করা হচ্ছে।
৭ / ১৩
প্রদীপের সামনে ভক্তদের ধ্যান।
৮ / ১৩
প্রণাম করছেন এক ভক্ত।
৯ / ১৩
থালায় সাজিয়ে রাখা হয়েছে মাটির প্রদীপ।
১০ / ১৩
হাত উঁচু করে ধ্বনি দিচ্ছেন এক সন্ন্যাসী।
১১ / ১৩
শিঙা বাজাচ্ছেন এক সন্ন্যাসী।
১২ / ১৩
প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠেছে আশ্রম।
১৩ / ১৩
আশ্রমমুখী হয়ে ভক্তদের প্রার্থনা।