শিবগঞ্জে পদার্থবিজ্ঞান মেলা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো পদার্থবিজ্ঞান মেলা। সেখানে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ১৮ স্টলে তাদের উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে আসে। মেলায় শিক্ষার্থীরা ছিল বিভিন্ন দলে ও বিভিন্ন গ্রুপে বিভক্ত। দুই দিনব্যাপী এ মেলা শেষ হয় আজ বুধবার। মেলার আয়োজন করে ট্যালেন্ট হ্যান্ট বিডি।

১ / ৮
মেলার তিনটি স্টলে শিক্ষার্থীরা প্রদর্শন করে পরিবাহীর আপেক্ষিক রোধ নির্ণয়, ওহমের সূত্রের সত্যতা যাচাই ও রোধের সূত্র।
২ / ৮
মেলার একটি স্টলে নিউটনের দ্বিতীয় সূত্র হাতেকলমে বুঝিয়ে দিচ্ছে শিক্ষার্থীরা।
৩ / ৮
শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
৪ / ৮
জাহাজের আদলে প্রজেক্ট নিয়ে যাচ্ছে একদল শিক্ষার্থী।
৫ / ৮
প্রজেক্ট বুঝিয়ে দিচ্ছে শিক্ষার্থীরা।
৬ / ৮
বিভিন্ন বিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা।
৭ / ৮
পদার্থবিজ্ঞান মেলায় ওহমের সূত্রের সত্যতা যাচাই করে হাতেকলমে দেখাচ্ছে শিক্ষার্থীরা।
৮ / ৮
পদার্থবিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা দর্শনার্থীদের হাতেকলমে প্রজেক্ট বুঝিয়ে দেয়।